ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল
এস এম মিজান , সুনামগঞ্জ
প্রকাশ: Saturday, 2 May, 2026, 6:45 PM

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (২ মে) বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোটের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। দেশের বিপুল সংখ্যক ভোটারের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। তিনি আরও বলেন, জনগণ রাস্তায় নেমে এলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনে পরিকল্পিতভাবে তাদের পরাজিত করা হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা ধৈর্য ধারণ করছেন বলেও উল্লেখ করেন। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এ মুহূর্তে গদিচ্যুতির দাবি করছি না, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে।
তিনি আগামী সংসদ অধিবেশনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবি জানান।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নূরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ডা. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জেলা শিবির সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুল হক মাসুক এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলেমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status