|
জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে গতি ফেরাতে শ্রীপুরে দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে গতি ফেরাতে শ্রীপুরে দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন শনিবার (২ মে) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও নাহিদ ভূঁইয়া বলেন, “খাল পুনঃখননের এই উদ্যোগ শুধু জলাবদ্ধতা কমাবে না, বরং স্থানীয় কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। এতে জমির উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।” প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “সরকার দেশের প্রতিটি অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।” তিনি আরও জানান, এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে থাকায় এলাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এ সমস্যা থেকে স্থায়ী মুক্তি মিলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
