ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 3:10 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার মালামালের মালিক মোঃ মনির খলিফা (২৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি মিনিট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) চলছিল। পথিমধ্যে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করলে মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত হয়ে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status