|
মোবাইল বিস্ফোরণে আবারও দুর্ঘটনা, টেকনো স্পার্ক ৪০ প্রো নিয়ে প্রশ্ন
আহমেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() মোবাইল বিস্ফোরণে আবারও দুর্ঘটনা, টেকনো স্পার্ক ৪০ প্রো নিয়ে প্রশ্ন প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ ইসলাম ও তার বড় ভাই মাহমুদুন্নবী মারুফ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে ভোগডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদুন্নবীর পকেটে থাকা মোবাইল ফোনটি হঠাৎ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। তারা কিছু বোঝার আগেই বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। এতে পলাশ ইসলামের উরুতে আগুনের ছিটে লাগলে তিনি দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দগ্ধ পলাশ ইসলাম বলেন, “ফোনটা পকেটে রাখার পর গরম লাগছিল। ভাবছিলাম ব্যাটারি হয়তো চার্জ নিচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ফোনটা ফেটে যায়। আগুনের ছিটে আমার পায়ে লাগে।” ঘটনার পর স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন মোবাইল ব্যবহারকারীদের সাবধান থাকার আহ্বান জানিয়েছেন। অনেকেই মনে করছেন, নিম্নমানের ব্যাটারি ও অতিরিক্ত গরম হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারিতেও ভোলায় একই ধরনের ঘটনা ঘটে। সেদিন পকেটে থাকা ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস মডেলের ফোন বিস্ফোরণে এক কলেজ শিক্ষার্থী মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ বলেন, দেশে একের পর এক এই ধরনের দুর্ঘটনা স্মার্টফোন ব্যবহারে নতুন করে আতঙ্ক তৈরি করছে। তারা দ্রুত বাজারে থাকা নিম্নমানের ব্যাটারি ও অনিরাপদ মডেলগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
