ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারী গণমাধ্যম কর্মীর আত্মহত্যা, সহকর্মীর যৌন হয়রানির অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 October, 2025, 11:17 PM
সর্বশেষ আপডেট: Sunday, 19 October, 2025, 11:34 PM

নারী গণমাধ্যম কর্মীর আত্মহত্যা, সহকর্মীর যৌন হয়রানির অভিযোগ

নারী গণমাধ্যম কর্মীর আত্মহত্যা, সহকর্মীর যৌন হয়রানির অভিযোগ

রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীদের দাবি, প্রতিষ্ঠানের এক সাংবাদিকের যৌন হয়রানির অভিযোগের বিচার না পেয়ে মানসিক চাপে পড়ে স্বর্ণময়ী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্বর্ণময়ী নিজের ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানার এসআই সাইফুল ইসলাম জানান, মৃতদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে তার শরীরে আঘাতের চিহ্ন ও হাতে ব্লেডের দাগ পাওয়া গেছে।

স্বর্ণময়ী বিশ্বাস ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে এক বছর আগে ‘ঢাকা স্ট্রিম’-এ যোগ দেন। পরিবার জানায়, তিনি বাবা-মা ও ভাইয়ের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

সহকর্মীরা জানান, সম্প্রতি স্বর্ণময়ী তার সহকর্মী, কবি ও সাংবাদিক আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। অভিযোগে স্বর্ণময়ীর পাশাপাশি ২১ জন নারী কর্মী স্বাক্ষর করেছিলেন। অভিযোগে আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে অশোভন আচরণ, অনুপযুক্ত ভাষা ব্যবহার, নারী সহকর্মীদের হেনস্তা, রাতের বেলা ফোন ও মেসেজ পাঠানোসহ নয়টি অভিযোগ উত্থাপন করা হয়।

ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ অভিযোগের পর একটি তদন্ত কমিটি গঠন করলেও অভিযুক্তকে বরখাস্ত না করে পুনর্বহাল করে। সহকর্মীরা জানান, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ ছিলেন স্বর্ণময়ী। অভিযোগের ন্যায়সংগত নিষ্পত্তি না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

অভিযুক্ত আলতাফ শাহনেওয়াজ ‘ঢাকা স্ট্রিম’-এর বাংলা বিভাগের প্রধান এবং পূর্বে দৈনিক প্রথম আলো-এর সাহিত্য সম্পাদক ছিলেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে অস্বীকার করেন। পরে তার স্ত্রী ফাতেমা আবেদীন নাজলা জানান, এ বিষয়ে এখন সে কোনো কথা বলবে না।

অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক, লেখক ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই স্বর্ণময়ীর মৃত্যুকে ‘প্রাতিষ্ঠানিক অবহেলার ফল’ হিসেবে উল্লেখ করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, “যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত না করে অভিযুক্তকে পুনর্বহাল করায় স্বর্ণময়ী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এদিকে, গতকাল ঢাকা স্ট্রিম এক বিবৃতিতে জানিয়েছে, স্বর্ণময়ী বিশ্বাসের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আমরা পূর্ণ সহযোগিতা করব। প্রতিষ্ঠানটি দাবি করেছে, অভিযোগের পর আলতাফ শাহনেওয়াজকে তাৎক্ষণিকভাবে বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছিল এবং দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তার কিছু অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পেলেও তাকে পুনর্বহাল করা হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে সহকর্মীদের অনেকেই বলছেন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, এবং কর্তৃপক্ষ অভিযোগকারীদের উদ্বেগ যথাযথভাবে গুরুত্ব দেয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যু সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এই ঘটনা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে নতুন করে ভাবতে বাধ্য করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status