ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
গভীর রাতে মা-মেয়েকে গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 August, 2025, 3:14 PM

গভীর রাতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

গভীর রাতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে জানা যায়। বুধবার গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ওসি মোহাম্মাদ মঈন উদ্দীন।

নিহতরা হলেন  আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

স্থানীয়রা বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো সকালে গরু-হাঁস-মুরগি বাইরে না আসায় সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। জমিজমা লেখে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল।

রামগড় থানার ওসি মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status