|
সাতলার ধলুর বাড়ি ভয়াবহ অগ্নিকান্ড, ঘরসহ মালামাল পুড়ে ছাই
এ এইচ অনিক, উজিরপুর
|
![]() সাতলার ধলুর বাড়ি ভয়াবহ অগ্নিকান্ড, ঘরসহ মালামাল পুড়ে ছাই এসময় তিনি আগু আগু বলে ডাক চিৎকার করিতে থাকেন। তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসেন ততক্ষণে কাঠের তৈরী বিশাল ঘরটি সহ ঘরেথাকা ধান, চাউল,ষ্টীলের আলমারি খাট পালং সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের শুত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারনা। এদিকে আগুন নেভানোর সময় অল্পের জন্য বড়ো দুর্ঘটনার হাত থকে রক্ষা পান স্থানীয় কয়েকজন, কারন ঘরে থাকা এলপি জি গ্যাসের স্যালেন্ডার হটাৎ বিস্ফোরিত হয়। এসময় ঘরের মালিক রাশিদা বেগম আঘাত প্রাপ্ত হয় এবং তাকে চিকিৎসা দেওয়া হয়। সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার রাসেল হোসেন ভুইয়া ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে (পুলিশ) ঘটনাস্থলে আসেন ও ঘটনা সম্পর্কে খোজ খবর নেন। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষাধিক টাকার বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার টির। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
