ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে পুলিশের ওপেন হাউজ ডে, তৃতীয় লিঙ্গের কবরস্থানের দাবি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 7 August, 2025, 6:51 PM

গাজীপুরে পুলিশের ওপেন হাউজ ডে, তৃতীয় লিঙ্গের কবরস্থানের দাবি

গাজীপুরে পুলিশের ওপেন হাউজ ডে, তৃতীয় লিঙ্গের কবরস্থানের দাবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে-২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় নগরীর কোনাবাড়ী থানাধীন নতুন বাজার এলাকায় একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জনবান্ধব পুলিশি সেবা, অপরাধ দমন এবং সামাজিক সমস্যা নিয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের উদ্দেশ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপ-পুলিশ কমিশনার অপরাধ-উত্তর বিভাগের (জিএমপি) জনাব মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জনাব মোঃ রবিউল ইসলাম, এবং সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) জনাব আবু নাছের আল-আমিন। 

প্রধান অতিথি মোঃ রবিউল হাসান তাঁর বক্তব্যে বলেন, জিএমপি জনগণের অংশগ্রহণমূলক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা চাই, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করুক—এটাই এই ওপেন হাউজ ডে-এর মূল লক্ষ্য।” সভাটি স্থানীয়ভাবে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনার একটি সফল প্রয়াস হিসেবে বিবেচিত হয় বলেও মন্তব্যে জানান পুলিশের এ কর্মকর্তা।

এতে জিএমপির কোনাবাড়ি মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে- আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

সভার এক পর্যায়ে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা তাদের সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, আমাদের কেউ মৃত্যুবরণ করলে তাকে দাফনের জন্য কোনো নির্দিষ্ট কবরস্থান নেই। আমরা দাবি জানাচ্ছি, আমাদের জন্য একটি নির্দিষ্ট কবরস্থানের জায়গা বরাদ্দ দেওয়া হোক।” 

তাদের (তৃতীয় লিঙ্গের) এই বক্তব্য উপস্থিত সবার নজর কাড়ে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্য বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি, নারী ও শিশু নির্যাতন-সহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকার ভূয়শি প্রশংসা করেন এবং থানাভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার পরামর্শও দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status