ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
একটি রাস্তার কারণে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Thursday, 7 August, 2025, 5:30 PM

একটি রাস্তার কারণে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

একটি রাস্তার কারণে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়ার একমাত্র রাস্তার  বেহাল দশা। একটু বৃষ্টি হলে রাস্তায় সৃষ্ট একাধিক গর্ত আর কাদা মাটিতে ভরে যায় সড়কটি তে। সড়কের বেহাল দশায় দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।সেই সাথে সড়কটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের থেকে গত কয়ক বছর আগে অর্ধেক অংশ কাজ করা হলেও বাকি অংশ দীর্ঘ বছর ধরে কোন কাজ না হওয়ায় একটু বৃষ্টি হলেই সড়কে নাজুক  অবস্থা সৃষ্টি হয়।

সামন্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাস্তাটির দিয়ে চলাচলকারী সিএনজি,মাইক্রো অটো টম টম, ভ্যানগাড়ী মটর সাইকেল,এলাকাবাসী,স্কুল কলেজের ছাত্রছাত্রী ওবিভিন্ন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে এভাবে পরে আছে। 

এত বছর ধরে কোন কাজ হয়নি। অযত্নন আর অবহেলায় পড়ে আছে ধুলিয়া মুসলিম পাড়া সড়ক। দেখলে মনে হয়,এ যেন মরণ ফাঁদ,দেখার কেউ নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়,রাস্তাটির অনেক অংশেই কাদা মাটির  উঠে  বের হয়ে গিয়েছে। রাস্তায় সৃষ্ট গর্ত আর খানাখন্দের কারণে রাস্তাটি  দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

রাস্তায় গর্তে জমে থাকা পানিতে পায়ে হেটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এ রাস্তা   দিয়ে শত শত মানুষ চলাচল করে থাকেন। এখান থেকে শত শত কৃষক বিভিন্ন ফসলাদি নিয়ে বাঙ্গালহালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। 

এমতঅস্থায় খানাখন্দ আর গর্তে ভরা এমন রাস্তায় চলাচলে কষ্টের সীমা থাকে না। নাম না বলা স্থানীয় এক বাসিন্দা জানান,সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ জলবদ্ধতা এই সড়কে এখন নিত্য দিনের চিত্র হয়ে দাড়িয়েছে। এসময় তারা রাস্তাটি  দ্রুত সংস্কারের দাবি জানান। 

এ বিষয়ে জানতে চাইলে তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান বৃষ্টি কমলে খুব শিগগিরই রাস্তার কাজ শুরু হবে বলে আশা করি। আমি মনে করি এই রাস্তার কাজ হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি থেকে লাঘব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status