|
পছন্দের নারীকে না পাওয়ায় গাজীপুরে বনের ভেতরে যুবকের ঝুলন্ত লাশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() পছন্দের নারীকে না পাওয়ায় গাজীপুরে বনের ভেতরে যুবকের ঝুলন্ত লাশ তাজুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাই টিলা গ্রামের বাসিন্দা। তার পিতা হোসেন ইসলাম (৪৫)। তিনি গাজীপুরে প্রাণ কোল্ডস্টোরেজের ডিপোতে গাড়িতে মালামাল লোড-আনলোডের (লেডার হিসেবে) কাজ করতেন। নিহতের বোন জামাই আরিফ জানান, তাজুল রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফিরে পরিবারের সদস্যদের জানান, তিনি একটি মেয়েকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান। বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানালে তারা আপাতত বিয়ে দেবে না বলে জানিয়ে দেন। এ ছাড়া, বিয়ে করলে গ্রামের বাড়িতে নিয়ে করবেন বলেও মত দেন। এতে নারাজ হওয়ায় ক্ষোভে-দুঃখে তাজুল দুপুরে বাড়ির পাশে লিচু গাছে ফাঁস দেন বলে তিনি দাবি করেন। নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, “আমি গ্রামে ছিলাম। আজ গাজীপুরে এসে জানতে পারি আমার ভাগ্নে আত্মহত্যা করেছে।” ঘটনাস্থলে উপস্থিত জিএমপি সদর থানার এসআই মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তাজুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
