ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেল্যান্সিং
খুলনায় ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 August, 2025, 5:20 PM

খুলনায় ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান

খুলনায় ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ইলাইপুর রুপসা খুলনায় (৭ আগষ্ট) সকাল ১১ টায় খুলনা রেঞ্জের ১০ টি জেলার ২৫ জন ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেল্যান্সিং) প্রশিক্ষণের সমাপণি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, বিএএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, সহকারী পরিচালক খুলনা আনসার ব্যাটলিয়ন (৩ বিএন) মোঃ রেজাউল হোসেন। অনুষ্ঠানে সভাপিতত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপমহাপরিচালক বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬১ লক্ষ সদস্য- সদস্যা প্রান্তিক লেভেলে যারা নিম্নমধ্যবিত্ত শ্রেণীর লোক। একটি রাষ্ট্রে এই শ্রেণীর লোকদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এই লোকদেরকে স্বাবলস্বী করে গড়ে তুলতে হবে এবং জাতীয় আয়ের সাথে তাদের সংশ্লিষ্ট করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। ০৯ টি রেঞ্জে ও আনসার ও ভিডিপি একাডেমিতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারাই একটি অংশ এই প্রশিক্ষণ। 

তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই যুগে কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেল্যান্সিং) শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে এক এক জন দক্ষ ফিল্যান্সার হিসাবে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় ও বৈদিশিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রশিক্ষণের লক্ষ্য। এছাড়া ফ্রেল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব দূর করে দেশে বসে বিদেশী ডলার আয় করতে পারে। মহাপরিচালক মহোদয় নতুন করে এই বাহিনীকে সংস্কার করে আধুনিক করেছে। এই জন্য মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলস্বী হবেন এবং দেশের উন্নয়ন ঘটাতে সহায়তা করবেন। 

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষন কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status