ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তাড়াশে আজিমনগর মহিলা কলেজে বৃক্ষরোপণ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Thursday, 7 August, 2025, 5:24 PM

তাড়াশে আজিমনগর মহিলা কলেজে বৃক্ষরোপণ

তাড়াশে আজিমনগর মহিলা কলেজে বৃক্ষরোপণ

বৃহস্পতিবার (৭ আগস্ট)  দুপুর ১টার দিকে বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন ওই কলেজের সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নুসরাত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নুসরাত জাহান বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের মাধ্যমে গ্রামীণ ও নগর জনপদে সবুজ আচ্ছাদন গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আলিমিয়া জান্নাত, উপেজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মো রবিন হোসেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষক মো জাফর ইকবাল, আজিমনগর মহিলা কারিগরি স্কুল বাণিজ্যিক কলেজের ভারপ্তাত প্রধান শিক্ষক মো আমজাদ হোসেন প্রমুখ ।

বগুড়া সরকারি আজিজুল হক আজিমনগর  মহিলা কারিগরি স্কুল বাণিজ্যিক কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে তিন শতাধিক ফলদ, বনজ ও ওষধি বৃক্ষরোপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status