|
বাবাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন ও ডিন অফিসে তালা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাবাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন ও ডিন অফিসে তালা বুধবার (৩০ জুলাই) বেলা ১২ টার দিকে ভেটেরিনারি অনুষদের সামনে থেকে মিছিল বের করেন ওই অনুষদের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশুপালন অনুষদের করিডোর হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "দাবি একটাই, কম্বাইন্ড ডিগ্রি চাই","এক পেশা, এক ডিগ্রি, এক দাবি" এবং "কম্বাইন্ড, কম্বাইন্ড" স্লোগান দেন। পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে তৃতীয় দিনের মতো অনুষদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দাবি করেন, অবিলম্বে বিএসসি ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাজব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে সমন্বিত ডিভিএম ডিগ্রি বহাল রাখতে হবে, ভেটেরিনারি শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ নিশ্চিত করতে কার্যকর সরকারি পদক্ষেপ নিতে হবে। ভেটেরিনারি ছাত্র সমিতির সহ সভাপতি মো. মোরসালীন বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি অপরিহার্য। বিএসসি ভেটেরিনারি সায়েন্স এবং পশুপালন নামে আলাদা ডিগ্রি প্রদান শিক্ষাব্যবস্থায় বিভ্রান্তি সৃষ্টি করছে, যা প্রাণিসম্পদ চিকিৎসা ও গবেষণার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, "দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য ও কৃষক সমাজের জীবিকা এ সিদ্ধান্তের কারণে ঝুঁকির মুখে পড়বে। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে আমরা নীরব থাকব না। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করতে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।" ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমরা ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা সবসময়ই চেয়েছি প্রাণিসম্পদের উন্নয়ন। এই উন্নয়নের স্বার্থে যে কোন ভালো সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং প্রাণিসম্পদের জন্য হুমকিস্বরূপ যে কোন সিদ্ধান্তকে আমরা প্রতিহত করি। আমরা মনে করি বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরকে এগিয়ে নিতে কম্বাইন্ড ডিগ্রির বিকল্প নেই। এজন্য আমরা বিগত সময়েও আন্দোলন করেছি, এখনও করছি। পশু পালন অনুষদের শিক্ষার্থীরা জানান, ভেটেরিনারি ও পশুপালন একে অপরের পরিপূরক। দক্ষ জনবল তৈরীতে কম্বাইন্ড ডিগ্রির বিকল্প নেই। আমাদের দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। এই অনুষদের তালাও খোলে দেওয়া হবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ
বাঘাইছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন, সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় মানুষকে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
