|
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জামায়াত নেতা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চিংড়ি ও অন্যান্য মাছের চাষে রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য মৎস্য চাষিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল চিংড়ি চাষিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন এস এম ইমদাদুল হক, রেজাউল করিম গাজী এবং কিশোর কুমার মণ্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
