|
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে উপজেলা পরিষদ গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার। উপজেলা প্রশাসন স্কুল (শিশু কানন)-এর প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান এবং মৎস্য চাষী মোশারফ হোসেন। আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে সফল মৎস্য চাষিদের মাঝে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার ফুলসাগর লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
