ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কাজিপুরে জুলাই শহীদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল
নাবিউর রহমান চয়ন কাজিপুর, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 19 July, 2025, 8:46 PM

কাজিপুরে জুলাই শহীদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল

কাজিপুরে জুলাই শহীদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কাজিপুর উপজেলা, কলেজ, পৌরসভা, ও ইউনিয়ন ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) বাদ জোহর উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।

দোয়া মাহফিল বিষয়ে কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন বলেন, ‌জুলাই-আগস্টে শহীদদের যেই ত্যাগ তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদদের কবরের আজাব মাফ করে দেন। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করছি।

এসময় কাজিপুর উপজেলা ছাত্রদল, কলেজ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status