ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
রাজস্থলীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Saturday, 2 May, 2026, 12:12 PM

রাজস্থলীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

রাজস্থলীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

"সুস্থ শ্রমিক,কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত 'এই প্রতিপাদ্যে রাজস্থলী তে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। ১ মে ২০২৬ ইং রোজ শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার । এসময়  উপস্থিত ছিলেন  রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,রাজস্থলী উপজেলা জামাতের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ,রাজস্থলী থানা এসআই মোঃ জয়নাল আবেদিন,রাজস্থলী প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। পরে সকলে মিলে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status