|
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মোঃ সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মকবুল আহম্মেদ, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. মোঃ সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি ডা. শেখ মোঃ আইয়ুব আলী এবং সেক্রেটারি মোঃ আব্দুল কাদের প্রামাণিক। র্যালি শুরুর আগে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যই পহেলা মে পালিত হয়, যার সূচনা হয়েছিল আমেরিকার শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে। তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়েও অনেক শ্রমিক বিভিন্ন ধরনের অনিয়ম ও চাঁদাবাজির শিকার হচ্ছে, যা থেকে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
