ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযানের সাড়ে ৫ কোটি টাকার পণ্য আটক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 2 May, 2026, 12:21 PM

সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযানের সাড়ে ৫ কোটি টাকার পণ্য আটক

সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযানের সাড়ে ৫ কোটি টাকার পণ্য আটক

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের  আওতাধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে।

মাদরা বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ৪ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কালিয়ানী পূর্বপাড়া হতে কোটি ৯৪ লাখ টাকার ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে।

এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কালিয়ানী নীলকুঠির হতে ২ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status