ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রাস্তার ধারে ও আঙিনায় সজিনা: রাণীশংকৈলে নতুন কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 3:44 PM
সর্বশেষ আপডেট: Thursday, 30 April, 2026, 3:55 PM

রাস্তার ধারে ও আঙিনায় সজিনা: রাণীশংকৈলে নতুন কর্মসূচি

রাস্তার ধারে ও আঙিনায় সজিনা: রাণীশংকৈলে নতুন কর্মসূচি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ির আশপাশ ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার খুনিয়াদিঘী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সজিনা একটি পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে এর চাষ করা সম্ভব। বসতবাড়ির আশপাশে সজিনা গাছ লাগালে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা সম্ভব।

তিনি আরও বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুইমাস উপজেলার বিভিন্ন ব্লকে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status