ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ
​ইয়ারব হোসেন,সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 8 November, 2026, 9:14 PM

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০০ বস্তা (১০ টন) চাল আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত নম্বর প্লেট পরিবর্তন করা একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
​গ্রেফতারকৃতদের গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রামের কোতোয়ালী, বায়েজিদ বোস্তামী, বাকলিয়া থানা এলাকা এবং কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে বিভিন্ন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
​মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২০২৫ সালের ১০ মে বিকেল ৫টার দিকে সাতক্ষীরা থানাধীন ভোমরা স্থলবন্দরের 'মুকুল এন্টারপ্রাইজ'-এর গোডাউনের সামনে থেকে ২০০ বস্তা চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৯৫৩) নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন চালক মো. সিরাজ মিয়া (৬৩)। চালগুলো যশোরের নওয়াপাড়া ‘এমবিকে এন্টারপ্রাইজ’-এর ম্যানেজারের নিকট বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে চাল ও ট্রাক পৌঁছায়নি।

​ঘটনার পর ‘জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সি’র ম্যানেজার শ্রী সাধন দাস বাদী হয়ে গত ১৭ মে ২০২৫ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা সদর থানায় পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় মামলা (এফআইআর নং-৩২, তারিখ- ১৭ মে ২০২৫; জিআর নং-২৩৩) রুজু করা হয়।

​মামলার প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ও বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে উক্ত চাল আত্মসাতের উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল। ঘটনার সময় অপরাধ ঢাকতে ট্রাকটির নম্বর প্লেট পরিবর্তন করা হয়েছিল।

​মামলার তদন্ত সূত্রে জানা যায়, মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. শাকিল জোয়ার্দ্দার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাগুরার শালিখা থানা এলাকা থেকে মো. সোহাগ হোসেন (৩৫) নামের একজনকে ইতিপূর্বে গ্রেফতার করেছিলেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা বদলি হলে বর্তমান তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সমীর গাইন তদন্তভার গ্রহণ করেন।

​তিনি তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকা থেকে ৩ জন এবং কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে ১ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেন। এছাড়া অপরাধে ব্যবহৃত ‘চট্ট-মেট্রো-ট ১১-৯৩৮৪’ নম্বরের ট্রাকটি চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে জব্দ তালিকা মূলে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন।

​পুলিশ জানায়, আত্মসাৎকৃত চাল উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status