ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 6:06 PM

ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ

ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক জিনিসপত্র চুরির অভিযোগ । ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক ও কর্মচারীরা চলে যান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে স্কুলের প্রহরী মো: মেহের আলী স্কুলে গিয়ে দেখতে পান স্কুলের কেঁচিগেইট ও কম্পিউটার রুমের তালা ভাঙা। এ সময় রুমের ভিতর গিয়ে দেখেন, তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ৬ টি কি-বোর্ড, ৫ টি মাউস, একটি রাউটার ও একটি অনু চুরি হয়ে গেছে। এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্কুলের প্রধান শিক্ষক মো: আজিজুল হক জানান, চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক তিন লাখ টাকা হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের  প্রতিষ্ঠাকালীন যুগ্ন আহবায়ক আশিকুর রহমান  মানিক জানান স্কুলে চুরির ঘটনা ঘটেছে খুব দুঃখ জনক, আমার দাবী প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেন। 

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status