ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গরুর মাংসের আড়ালে ঘোড়া জবাই: শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 6:07 PM

গরুর মাংসের আড়ালে ঘোড়া জবাই: শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও জরিমানা

গরুর মাংসের আড়ালে ঘোড়া জবাই: শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও জরিমানা

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৯এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় স্থানীয় জনতার সন্দেহের ভিত্তিতে মো. ডালিম মিয়া (৪১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে প্রশাসনের কাছে সোপর্দ করা হলে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়, যা ঘটনাটিকে আরও গুরুতর করে তোলে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম মিয়া স্বীকার করেছেন—তিনি ও তার সহযোগীরা ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তবে অভিযানের সময় তার সহযোগীরা মাংস নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, ডালিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ওই এলাকায় বসবাস শুরু করেছিলেন।

এদিকে, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত অংশগুলো পরীক্ষা করেন। পরে সেগুলো জনস্বার্থে মাটিচাপা দেওয়া হয় বলে জানান শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুর্শেদ মুরাদ।

প্রশাসন জানিয়েছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড প্রদান করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status