ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
চাঁদপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 12:24 PM

চাঁদপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীাহ জেলা বিএনপি ও শ্রমিক দল সহ গঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আলোচনা সভাকে সফল করতে চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ র‍্যালি নিয়ে অংশগ্রহণ করেন। সদর উপজেলা শ্রমিক দলের আওতাধীন চান্দ্রা, হানারচর, ইব্রাহিমপুরসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নতুন বাজার এলাকায় সমবেত হন। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেন।

এসময় চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভুইয়া, সিনিয়র সহসভাপতি আঃ জব্বর ঢালি, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন চৌধুরী রিপন, চান্দ্রা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মনু কাজী সাধারণ সম্পাদক ইমান হোসেন গাজী, হানারচর ইউনিয়নের সভাপতি শফিক মোল্লা সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ইব্রাহিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমাম হোসেন শেখ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status