ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে - কুড়িগ্রামে মামুনুল হক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 19 July, 2025, 8:38 PM

বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে - কুড়িগ্রামে মামুনুল হক

বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে - কুড়িগ্রামে মামুনুল হক

আজ ১৯ জুলাই শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে। 

তিনি আশংকা করে এও বলেন, হাজারও শহীদের রক্তের বিনিময়ে যে অর্ন্তবর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে। ২০২৪ সালে  আমরা দিল্লির গোলামির শিকল ভেঙ্গে খান খান করেছি ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। 

তিনি আরও বলেন, যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। এ দেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু তিন দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে না।

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status