|
জামালপুরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নতুন সময় প্রতিনিধি
|
![]() জামালপুরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা জামালপুর তামালতলা মোড় থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন জামালপুর সদর আসনের এমপি এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মহোদয় জনাব ইউসুপ আলী, বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে জেলা প্রশাসন মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইউসুপ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ ফারজানা ইয়াসমিন পুলিশ সুপার জামালপুর, ডাঃ আজিজুল হক সিভিল সার্জন জামালপুর, এবং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। বক্তব্যে এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন শ্রমিক অধিকার আদায়ের কথা বলেন। শ্রমিকের ন্যায্য মজুরি আদায়, নিদিষ্ট কর্মঘন্টা, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
