|
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাছায় বিএনপির বিশাল বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাছায় বিএনপির বিশাল বিক্ষোভ গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে মিছিলটি স্থানীয় গাছা রোড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, জাতীয় বিশ্ববিদ্যালয়, মালেকের বাড়ি হয়ে বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এসময় সংক্ষিপ্ত পথসভার আলোচনায় গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান বলেন, বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের ষড়যন্ত্র ও অপপ্রচারের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোঃ হারুনুর রশিদ খান, বিএনপি নেতা মোঃ মতিউর রহমান মৃধা, বিএনপি নেতা মো: দানিছুর রহমান দিদার, হাজী আবুল কাশেম, মাওলানা মানসুর রহমান, কামরুজ্জামান বিপ্লব, জয়নাল আবেদিন। আরো অংশিজন ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, মনির হোসেন খান, মতিউর রহমান মৃধা, মোঃ শফিউল্লাহ খান বকুল, শরীফ সরকার, বেলায়েত মাস্টার, ইব্রাহিম হোসেন, মহিনুদ্দিন মহিন, আলম মাস্টার, মোতাহার হোসেন, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, মো: আনিসুর রহমান, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সাদিকুর রহমান টিপুসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
