ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
রাজারহাটে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আসাদুর রহমান, রাজারহাট
প্রকাশ: Saturday, 2 May, 2026, 10:30 AM

রাজারহাটে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজারহাটে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের মতোই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন স্থানীয় শ্রমিকরা।

দিবসটি উপলক্ষে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড লেবার ইউনিয়ন, নির্মাণ শ্রমিক মিস্ত্রি এবং ইলেকট্রনিক্স মিস্ত্রিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি আদায়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন পেশার শ্রমিক, শ্রমিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। এ দিবস শ্রমিকদের ঐক্য, সংগ্রাম এবং ন্যায্য দাবি আদায়ের গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status