|
আদমদীঘিতে শ্রমিক দিবসে র্যালী ও শ্রমিক সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() আদমদীঘিতে শ্রমিক দিবসে র্যালী ও শ্রমিক সমাবেশ আজ শুক্রবার (১লা মে) মহান মে দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. বিপ্লব হোসেনের নেতৃত্বে একটি র্যালী বের হয় দলীয় কার্যালয় থেকে। এতে অংশগ্রহণ করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুঁপচাচিয়া)আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। র্যালীটি শহরের ব্রীজ মোড় হয়ে আবারও কার্যালয়ে ফিরে আসে। পরে জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আব্দুল মহিত বলেন, ‘শ্রমিকদেরন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা বর্তমান সরাকারের অঙ্গীকার। শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশের উন্নয়নে নিরাপদ ও সুরক্ষিত কর্মসংস্থানের কোন বিকল্প নেই। সেই সাথে আমাদেরকে দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে হবে।’ ![]() আদমদীঘিতে শ্রমিক দিবসে র্যালী ও শ্রমিক সমাবেশ অন্যদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় একটি র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। পরে হাজী তাছের আহম্মদ মহিলা কলেজে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেত, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নূর মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান ও জেলা জামায়াতের সদস্য এনামূল হক। এসময় আরো উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার সেক্রেটারী ফরিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর ইদ্রিস আলী, যুব বিভাগের সেক্রেটারি রেজোয়ানুল হক এবং আদমদীঘি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
