ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দেয়ায় ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 July, 2025, 8:19 PM

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দেয়ায় ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দেয়ায় ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ

গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে প্রত্যাহারের এবং তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ লেনে দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসি। এতে সড়কের ওই লেনে যানবাহন আটকা পড়ে পাঁচ কিলোমিটার এলাকা যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুপুর পৌণে ১২ টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবীর বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ কারীরা দুপুর সোয়া ১ টায় সড়ক থেকে সরে গেলে যান চলাচাল স্বাভাবিক হয়।

এসময় বিক্ষোভরত অবরোধ-কারীরা বলেন, বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উঠানো এবং বাঁধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক-শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ১১ জুলাই (শনিবার) বাঘের বাজার অটোস্ট্যান্ডে তাদের মধ্যে বাকবিতন্ডা ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে। ওই মামলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ন হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করা হয়। তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসির প্রত্যাহার-সহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বাঘের বাজার অটোস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তের দাবীতে তারা সড়ক অবরোধ করেন। তিনি বলেন, প্রাথমিক সত্যতার ভিত্তিতে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারাভিযান চলমান। তবে রিপোর্ট লেখা সময়অবদি গ্রেপ্তার ব্যক্তির নাম পরিচয় জানায়নি পুলিশ। তবে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে সড়ক থেকে বিক্ষোব্ধ স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে। মানববন্ধনে বিক্ষোভকারীরা তাঁর (ওসির) প্রত্যাহার চেয়েছে কিনা এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, মানুষজন যা খুশি তাই বলতে থাকে। চাঁদাবাজি যে করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত ছাড়া মামলা নেয়ায় ওসির প্রত্যাহার চেয়েছে বিক্ষোভকারীরা এ বিষয়ে জানতে চাইলে বলেন, মামলা হয়েছে বলেই ওসির প্রত্যাহার চেয়েছে, এটা কি মামা বাড়ি আবদার নাকি? চাঁদাবাজি করছে, মামলা হয়েছে। ওসির প্রত্যাহার চায় এসব নিয়ে আমি ফোনে কথা বলতে রাজি না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status