ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
অবশেষে চলেই গেলেন কুড়িগ্রামের প্রবীন সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 17 July, 2025, 8:16 PM

অবশেষে চলেই গেলেন কুড়িগ্রামের প্রবীন সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু

অবশেষে চলেই গেলেন কুড়িগ্রামের প্রবীন সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু

বেশকিছু দিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুস সহ বিভিন্ন রোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএম এইচ) চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ১৬ জুলাই দিবাগত রাত ২.৪০টায়  চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রামের প্রবীন সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু অবশেষে মৃত্যু বরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তাঁর বসয় হয়েছিলো ৬৯ বছর।

সদ্যপ্রয়াত এই প্রবীণ সাংবাদিক পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন।মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি'এখন' টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক সমকাল, একুশে টেলিভিশন, সিএসবি টেলিভিশন, সময় টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। 

প্রবীণ এই সাংবাদিক কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর  মৃত্যুর খবরে কুড়িগ্রামের সাংবাদিক মহলসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার প্রথম নামাজে জানাজা আজ ১৭ জুলাই বৃহস্পতিবার বাদ আছর শহরের নিজ বাসভবন সংলগ্ন মুন্সী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে  এবং দ্বিতীয় জানাজা ৬ টায় তার প্রিয় সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাবে  অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থান তাঁকে দাফন করা হয়।

তার মৃত্যুতে কুড়িগ্রাম প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব,  বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনসহ শোক জানিয়েছে। তিনি অসংখ্য অনুজ সহকর্মী ও গুণগ্রাহী এবং তিন সন্তান,
 রেখে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status