ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরের লিতুন জিরা: অসম্ভবকে জয় করল মুখ ও কনুই দিয়ে
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর
প্রকাশ: Saturday, 12 July, 2025, 11:07 AM

যশোরের লিতুন জিরা: অসম্ভবকে জয় করল মুখ ও কনুই দিয়ে

যশোরের লিতুন জিরা: অসম্ভবকে জয় করল মুখ ও কনুই দিয়ে

মুখ ও কনুই দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পেয়ে অনন্য নজির গড়েছেন লিতুন জিরা।জন্মগতভাবে হাত-পা ছাড়াই জন্ম নেওয়া এই অসাধারণ শিক্ষার্থী যশোর শিক্ষা বোর্ডে পেয়েছেন জিপিএ-৫। যশোর মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির একমাত্র মেয়ে লিতুন। জন্মের পরই পরিবারের সদস্যরা দেখতে পান—লিতুনের নেই হাত-পা।

সমাজের নানা কটুক্তি আর করুণ মন্তব্য সয়ে নিয়ে লিতুন কে বড় করেছেন তার বাবা-মা।ফ্যামিলি ট্যুর প্যাকেজ লিতুনের মা জাহানারা বেগম বলেন, মেয়ের জন্মের পর সমাজের অনেকেই নানা কথা বলতো। সেগুলো শুনে চোখের পানি ফেলেছি, কিন্তু হাল ছাড়িনি। স্বামী-স্ত্রী মিলে মেয়ের নাম রাখি লিতুন জিরা—আদর করে, বিশ্বাস থেকে। আজ সে আমাদের গর্ব। শিক্ষক রেজাউল ইসলাম বলেন,লিতুনের এই কৃতিত্ব তার অধ্যবসায়, একাগ্রতা আর প্রবল ইচ্ছাশক্তির ফল।

শুধু এসএসসি নয়, এর আগেও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পেয়েছে লিতুন। পাশাপাশি গান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে পেয়েছে বহু পুরস্কার। শারীরিক প্রতিবন্ধকতা কে হার মানিয়ে যে দৃঢ়তা, মনোবল ও মেধা দেখিয়েছে লিতুন জিরা, তা দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য অনু প্রেরণার উৎস হয়ে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status