|
নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া ফ্যাসিবাদ ঠেকানো যাবে না: যশোরে মামুনুল হকের হুঁশিয়ারী
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর
|
![]() নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া ফ্যাসিবাদ ঠেকানো যাবে না: যশোরে মামুনুল হকের হুঁশিয়ারী বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন,ধর্মনিরপেক্ষতার নামে ভারতীয় প্রেসক্রিপশন আর চলবে না, আমরা কোনো বিদেশি প্রেসক্রিপশন মানব না।রাজপথে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে উদার হওয়ারও আহ্বান জানান। পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধানে মধ্যমপন্থার পরামর্শ দিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, দেশবিরোধী কোনো কর্মকাণ্ড হলে আমরা অন্তর্বর্তী সরকার বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাব। সমাবেশে খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
