|
শ্রীবরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
|
![]() শ্রীবরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত শুক্রবার (৩০ মে) বিকেল ৪টায় শ্রীবরদী উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে, আলোচনা সভা, দোয়া মাহফিল, গরীব-দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক এস, এম সোহান, পৌর যুবদলের আহবায়ক আমিনুল তানজিল মিস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি আবু হারেস বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ফজলুল করিম লাকি, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আপেল মাহমুদ,উপজেলা, ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন রাজনৈতিক ও দর্শন নিয়ে আলোক পাত করেন। তার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ প্রদান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
