ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাতা পেলেন শ্রমজীবীরা, শিশুরা পেলেন স্কুলব্যাগ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 31 May, 2025, 3:33 PM

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাতা পেলেন শ্রমজীবীরা, শিশুরা পেলেন স্কুলব্যাগ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাতা পেলেন শ্রমজীবীরা, শিশুরা পেলেন স্কুলব্যাগ

জাতীয় নেতাদের জন্ম-মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে যে কোন জাতীয় দিবসের গতানুগতিক কর্মসূচি কাঙালি ভোজ বা খাদ্য বিতরণ। থাকে আলোচনা বা দোয়া মাহফিলও। সেই গতানুগতিক ধারার বাইরে এবার ব্যতিক্রমী এক কর্মসূচি দেখা গেল যশোরে।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রমজীবী মানুষের জন্য ছাতা আর নিম্ন আয়ের মানুষের সন্তানদের জন্য স্কুলব্যাগ উপহার দিয়ে প্রশংসিত শহরের শংকরপুর এলাকার স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

অনুষ্ঠানে আরও ৭০টি শিশুকে স্কুলব্যাগ প্রদান করা হয়েছে-এসব শিশুর অভিভাবক টাকার অভাবে সন্তানকে ব্যাগ কিনে দিতে পারেন না। তিনি বলেন, এই ধারা আগামীতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।এদিকে, ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বসিত এলাকাবাসী। তারা বলেছেন, খাবারতো সবাই দেবে। 

তারমধ্যে ছাতা আর স্কুলব্যাগ যারা পেয়েছে তারা উপকৃত হবে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার জুমার নামাজের আগে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। গোলপাতা মসজিদের সামনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা স্থানীয় বিএনপি নেতা মতিয়ার রহমান মতি।

অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁন ও জেলা আইনজীবী সমিতির সাবেক দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু উপস্থিত ছিলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি গণমানুষের দল। এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও মানুষের কল্যাণে নানামুখি কর্মসূচির জন্য সমাদৃত। তার উত্তরসূরি হিসেবে দলের নেতাকর্মীরাও মানুষের পাশে থাকার চেষ্টা করে।তারই ধারাবাহিতায় এই উদ্যোগ-উল্লেখ করেন অমিত। তিনি বলেন, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পর বিএনপি এদেশের মানুষের সকল চাহিদা পূরণে সবসময় সচেষ্ট থাকবে।মতিয়ার রহমান মতি বলেন, রোদ, বৃষ্টির মধ্যে শ্রমজীবী মানুষ অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। 

তাদের কথা চিন্তা করে এবার শহীদ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে একশ মানুষকে ছাতা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে আরও ৭০টি শিশুকে স্কুলব্যাগ প্রদান করা হয়েছে-এসব শিশুর অভিভাবক টাকার অভাবে সন্তানকে ব্যাগ কিনে দিতে পারেন না। তিনি বলেন, এই ধারাআগামীতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।এদিকে, ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বসিত এলাকাবাসী। তারা বলেছেন, খাবারতো সবাই দেবে। তারমধ্যে ছাতা আর স্কুলব্যাগ যারা পেয়েছে তারা উপকৃত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status