ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে মাখনা জলমহাল দখলে গ্রামবাসী ও বিএনপি নেতারা মুখোমুখি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 31 May, 2025, 3:16 PM

গাজীপুরে মাখনা জলমহাল দখলে গ্রামবাসী ও বিএনপি নেতারা মুখোমুখি

গাজীপুরে মাখনা জলমহাল দখলে গ্রামবাসী ও বিএনপি নেতারা মুখোমুখি

গাজীপুর মহানগরীর জিএমপি গাছা থানার ইছর মুদিপাড়া এলাকায় মাখনা খাল জলমহাল দখলকে কেন্দ্র করে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতারা মুখোমুখি অবস্থানে থাকায় ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় গ্রামবাসী মাখনা জলমহাল রক্ষার দাবিতে গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক বরাবর।

এদিকে একই ঘটনায় গ্রামবাসীর গণস্বাক্ষর সম্বলিত পৃথক অপর আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জিএমপি গাছা থানায়। এ মাখনা খাল জলমহালকে ঘিরে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাবাসী। এ খালের বিরোধ কেন্দ্রীক এলাকায় উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে দাবি এলাকাবাসির।

শুক্রবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের ইছর ও মুদিপাড়া এ দুই গ্রামের মাঝে সরকারি খাস জমিসহ ১৫ একরেরও বেশি জমি ঘিরে মাখনা খাল নামে বিশাল আকৃতির একটি  জলমহাল রয়েছে। এ দুটি গ্রামে সংখ্যালগুসহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর বসবাস। এ জলমহাল থেকে মাছ ধরেই স্ত্রী সন্তানের জীবন-জীবিকা নির্বাহ করেন স্থানীয় বাসিন্দারা।

আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় বিএনপি নেতা বাহার উদ্দিন সরকার, বাদশা, নাজিমুদ্দিন, হালিম কমান্ডার ও ক্ষীতিশ চন্দ্র বর্মণের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই মাখনা জলমহাল দখলে নিয়ে মাছের খামার করার পাঁয়তারা করে আসছে অভিযোগ বাসিন্দাদের।

অপরদিকে মো. আব্দুর রহমান নামে এক বাসিন্দা বলেন, আমরা গ্রামবাসী মাখনা জলমহাল রক্ষায় গণস্বাক্ষর সম্বলিত প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরও নামধারী এসব বিএনপি নেতাদের ভয়ভীতি ও হুমকি ধামকিতে আমরা পরিবারপরিজনদের নিয়ে  রীতিমতো আতঙ্কে রয়েছি। তিনি আরো বলেন মাখনা খাল জলমহালে আমাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। এখানে আমরা সবাই নিম্ন আয়ের জনগোষ্ঠী বসবাস করছি ।

তিনি জানান, এ মাখনা খাল জলমহাল থেকে মাছ মেরে আমাদের সংসার চলে। এখানেও দুর্বলের ওপর সবলের থাবা। গ্রামবাসী এ মাখনা খাল জলমহাল রক্ষায়  অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ।

এ বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে বিএনপি নেতা পরিচয়দানকারী বাহার উদ্দিন সরকার ওরফে বাহারুল বলেন, এটা নিয়ে আমাদের বিএনপির সেক্রেটারী ইদ্রিস খানের সাথে বসার কথা রয়েছে।

এ বিষয়ে জিএমপি গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, অভিযোগ পেয়ে একজন অফিসারকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status