ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ঢালুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতিদের সংবর্ধনা
মো:ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Saturday, 31 May, 2025, 3:19 PM

ঢালুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতিদের সংবর্ধনা

ঢালুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতিদের সংবর্ধনা

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে ঢালুয়া ইউপির শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু বকর ছিদ্দিক আবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়  চৌকুড়ী উচ্চ বিদয়ালয়ের এডহক কমিটির সভাপতি ও ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর সভাপতি  এডভোকেট মো: ইয়াসীন তালুকদার, ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাওলানা মকবুল আহমেদ ভূঁইয়া ও ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা মো:মাহবুবুল হক লিটনকে।

ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় ও মাওলানা গোলাম সরোয়ারেরর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে  শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢালুয়া  ইউনিয়ন উন্নয়ন ফোরামে সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক  হোসেন ভূঁইয়া,চৌকুড়ী উচ্চ বিদ্যায়ালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন, মাস্টার মহিন উদ্দিন, ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সদস্য ও হাসান পুর বাজারে ব্যাবসায়ী মোবারক হোসেন, চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাপ হোসেন, চরজামুরাইলের জসিমউদদীন, মন্নারার বিশিষ্ট সমাজ সেবক মাওলানা শাহজাহান, ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য মামুন হোসেন ও আনোয়ার হোসেন, প্রাইম ইসলামী লাইফ ইনশিউরেন্সের নাঙ্গলকোট উপজেলা ইনচার্জ আবু বকর সিদ্দিক আহসান ও নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ও নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন প্রমূখ। 

এসময় বক্তারা ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি সমগ্র ঢালুয়ার স্কুল কলেজ ও মাদ্রাসা সমূহে শিক্ষার গুনগত মানোন্নয়নে বদ্ধপরিকরের ঘোষণা দেন। মাওলানা মকবুল আহমেদ ভূঁইয়ার দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status