|
গাজীপুরে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি
শাহাদত হোসেন, গাজীপুর
|
![]() গাজীপুরে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবা নাজমুল আলম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তাঁর স্ত্রী বসবাস করেন। তাদের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন। ভোররাতে ১০-১২ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে তাদের বাড়িতে হানা দেয়। একপর্যায়ে তাদের বাড়ি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা। পরে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ নতুন সময়'কে জানান, ঠেঙ্গারবান্দ এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
