|
বাংলাদেশের পাকিস্তান এবং আরব আমিরাত সফরের তথ্য জানাল বিসিবি
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের পাকিস্তান এবং আরব আমিরাত সফরের তথ্য জানাল বিসিবি তবে টিকে আছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি। দুই টি-টোয়েন্টি সিরিজের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, 'পিসিবির সাথে বিসিবির আলোচনা জোরালোভাবে চলছে। বিসিবি আবারো বলতে চায়, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সফর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে সেই সিদ্ধান্ত দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট ও প্রস্তুতির প্রতিশ্রুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ে বাংলাদেশ দল আরব আমিরাত সফরে যাবে।' আরব আমিরাত সফরের সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ মে এবং দ্বিতীয় ম্যাচ ১৯ মে। দুটি ম্যাচের ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
