|
পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংস ও ট্রলার জব্দ
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
|
![]() পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংস ও ট্রলার জব্দ কোস্টগার্ড সূত্রে জানা যায়, ২৫ শে এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৭ টা হতে ১০ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় ১ টি ইঞ্জিন চালিত ট্রলার তল্লাশী করে ৯০ কেজি হরিণের মাংস সহ ট্রলারটি জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। পরবর্তীতে জব্দকৃত মাংস এবং বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার, এইচ এম হারুন অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরোটলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জব্দকৃত ৯০ কেজি হরিণের মাংস আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
