|
গরমে অল্প সময়েই উধাও পারফিউমের ঘ্রাণ? কিভাবে স্থায়িত্ব বাড়াবেন
নতুন সময় ডেস্ক
|
![]() গরমে অল্প সময়েই উধাও পারফিউমের ঘ্রাণ? কিভাবে স্থায়িত্ব বাড়াবেন অনেক সময়ে নামিদামি পারফিউম মাখার পরও গায়ে দুর্গন্ধ থেকে যায়। তাড়াতাড়ি চলে যায় সুঘ্রাণ। সে ক্ষেত্রে আপনার কাজে আসতে পারে এই কয়েকটি কৌশল। সঠিক নিয়ম মানলেই সারা দিন ঘ্রাণ দেবে আপনার পারফিউম। কী সেই নিয়মগুলো, চলুন জেনে নেওয়া যাক ১. শরীরের বিভিন্ন জায়গায় অল্প করে পারফিউম স্প্রে করুন। পালস পয়েন্টে বিশেষ করে নজর দিন। অর্থাৎ কবজি, গলা, কানের পেছনে, কনুইয়ের ভেতর দিকে এবং হাঁটুর পেছনে সামান্য পারফিউম লাগান। তাতেই সারা শরীর সুগন্ধে ভরে যাবে। ২. ত্বক রুক্ষ-শুষ্ক হলে গন্ধ দ্রুত চলে যায়। ময়েশ্চারাইজড ত্বকে পারফিউম লাগালে তা দীর্ঘক্ষণ থাকে। তাই প্রথমেই ত্বককে হাইড্রেট করতে হবে। সারা শরীরে কোনো লোশন মেখে নিন। বডি অয়েলও মাখতে পারেন। তার ওপরে পারফিউম স্প্রে করুন। এতে অতিরিক্ত ঘামের পরও সুগন্ধ তাড়াতাড়ি চলে যাবে না। ৩. কবজিতে পারফিউম স্প্রে করার পর ঘষে নেওয়ার অভ্যাস থাকলে তা আজই বন্ধ করুন। কারণ এতে দ্রুত ঘ্রাণ হারিয়ে যায়। তাই স্প্রে করে বাতাসেই শুকিয়ে নিন কবজি। তবেই তা শরীরে দীর্ঘক্ষণ বজায় থাকবে। ৪. যে ফ্লেভারের পারফিউম ব্যবহার করছেন, সেই ফ্লেভারের বডি ওয়াশ, লোশন ব্যবহার করুন। এতেও সুগন্ধের আয়ু বাড়বে। রোজ এই নিয়ম মেনে পারফিউম লাগালে পার্থক্য বুঝতে পারবেন। ৫. ত্বকের থেকেও ফ্যাব্রিক ও চুল গন্ধ বেশিক্ষণ ধরে রাখতে পারে। তাই জামাকাপড়, স্কার্ফ বা হেয়ার ব্রাশে একটু মিস্ট স্প্রে করে নিন। এতে সারা দিন সহজে গন্ধ চলে যাবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
