|
চিলমারী-রাজিবপুর নৌ রুটে ডাকাতি: গাইবান্ধায় অভিযানে আসামি গ্রেপ্তার
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() চিলমারী-রাজিবপুর নৌ রুটে ডাকাতি: গাইবান্ধায় অভিযানে আসামি গ্রেপ্তার নৌ পুলিশের চিলমারী ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকা থেকে মধু মিয়া (৩২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। মধু মিয়া ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, চিলমারী মডেল থানায় দায়ের করা ডাকাতির মামলার (মামলা নম্বর- ০২(০২)২৫; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মধু মিয়ার নাম উঠে আসে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আইসি ইমতিয়াজ কবির আরও জানান, গ্রেপ্তারকৃত মধু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। নৌ ডাকাতির ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি চিলমারী-রাজিবপুর রুটে সংঘটিত ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
