ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মিথিলাকে ভুলে অন্য নারীতে মজেছেন সৃজিত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 April, 2025, 3:10 PM

মিথিলাকে ভুলে অন্য নারীতে মজেছেন সৃজিত!

মিথিলাকে ভুলে অন্য নারীতে মজেছেন সৃজিত!

পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শেষমেশ বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সংসার পেতেছেন তিনি। তবে মাঝে-মধ্যেই তার পুরোনো প্রেমগুলো ঘিরে তৈরি হয় নানান আলোচনা-সমালোচনা। অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, সৃজিতের জীবনে নতুন নারী! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা ভাবছেন নতুন প্রেমে মন মজিয়েছেন পরিচালক।

নানা গুঞ্জনের মাঝে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত। বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তার কথায়, প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমাদের দুজনেরই সাপ খুব পছন্দ। একটা পেট-শপে কাজও করেছে ও আগে।

তবে কি নতুন কোনো ছবিতে আলেকজান্দ্রাকে ভাবছেন সৃজিত? উত্তরে তিনি বলেন, অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনও ভাবিনি।

এদিকে সৃজিত-মিথিলাকে নিয়ে কলকাতার একটি সূত্র জানিয়েছে, মনে হয় না খুব একটা ঠিকঠাক আছে সৃজিত-মিথিলার সম্পর্ক। তবে এ নিয়ে তারা কোনো কথা বলতে চান না। দুজনে একেবারে চুপ। তাই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ফলে সৃজিতের কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ। ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক। 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status