|
শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
|
![]() শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সভায় এডহক কমিটির সভাপতি মুন্সি জয়নুল আবেদীন বলেন, অতীতের সব গ্লানি মুছে ফেলে আমরা ঐক্যবদ্ধ ভাবে শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা চালাব। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রান হিসাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র পূঁথিগত শিক্ষা নয়, সুনাগরিক হিসাবে আমাদের শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞাননির্ভর শিক্ষা গ্রহন করতে হবে। তিনি আরো বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। অতিরিক্ত মোবাইল ব্যবহারে আসক্তি কোনোভাবেই যেন কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করতে না পারে সে বিষয়ে অভিভাবকদের সতর্কত থাকার পরামর্শ দেন। মানসম্মত লেখাপড়া প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। আশাকরি অল্প সময়েই শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় শ্রীপুরে মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিনত হবে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক সদস্য সচিব উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিচিতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপি'র সদস্য ও শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম সরোয়ার, সাধারন শিক্ষক সদস্য আবু নঈম কিতাব। পরিচিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মজুমদার, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম ধলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এস এম সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও শ্রীপুর মহিলা কলেজের প্রভাষক হারুন আর রশিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বাকি বিল্লাহ, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রায়হান রিংকু প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য সুধীবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
