ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মিরপুর-১২ তে সেনাবাহিনীর অভিযান: মাদকসহ ৫ জন আটক
মো: যুবরাজ খান সবুজ
প্রকাশ: Saturday, 26 April, 2025, 3:05 PM
সর্বশেষ আপডেট: Saturday, 26 April, 2025, 3:18 PM

মিরপুর-১২ তে সেনাবাহিনীর অভিযান: মাদকসহ ৫ জন আটক

মিরপুর-১২ তে সেনাবাহিনীর অভিযান: মাদকসহ ৫ জন আটক

রাজধানীর মিরপুর-১২ এর কালশী রোড সংলগ্ন ২২ তলা গার্মেন্টস এর পাশের রাস্তায় গতকাল রাতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং মাদক বিক্রির মাধ্যমে উপার্জিত নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানের পরপরই সেনাবাহিনী তাদের নিজেদের ক্যাম্পে নিয়ে যায় এবং পরবর্তীতে আটককৃতদের পল্লবী থানায় হস্তান্তর করে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় মাদকের আখড়া হিসেবে পরিচিত কয়েকটি স্থানে প্রায়শই অপরাধমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

পল্লবী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status