ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আবারও মা হলেন প্রসূন আজাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 3:06 PM

আবারও মা হলেন প্রসূন আজাদ

আবারও মা হলেন প্রসূন আজাদ

ফের মা হলেন লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ। গত ২৭ জানুয়ারি পুত্র সন্তানের মা হয়েছেন এ অভিনেত্রী। এখন মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। এর আগে ২০২২ সালে প্রথম পুত্র সন্তানের মা হয়েছিলেন তিনি।


রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। তিনি জানিয়েছেন, বুধবার (২৯ জানুয়ারি) হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেবেন তারা। 

 
দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে প্রসূন বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি।


সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।

২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ।


তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। এর আগে ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর অভিষেক করেন শোবিজে। 
পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয়ও করেন। কিন্তু একসময় হঠাৎ করেই রূপালি জগত থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
সবশেষ ‘পদ্মপুরাণ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status