ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মিথিলা-নাঈম জুটি, নাটকের পর বড় পর্দায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 2:34 PM

মিথিলা-নাঈম জুটি, নাটকের পর বড় পর্দায়

মিথিলা-নাঈম জুটি, নাটকের পর বড় পর্দায়

এক সময়ের নাটকের জুটি এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা এবার বড় পর্দায় আসছেন। মুক্তি পেতে যাচ্ছে তাঁদের ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে তিন বছর আগে নাম লেখান তাঁরা।

২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনার মধ্যেই ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়। সব কাজ শেষ করে, পরে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল; কিন্তু জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আর মুক্তি দেননি পরিচালক। এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।


নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।


সেভাবেই সব পরিকল্পনা করা হয়েছে। সামনে আবার রোজা শুরু হবে। সব মিলিয়ে রিলিজ নিয়ে একটু চিন্তিত।’ সিনেমাটি  নিয়ে তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম–মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। সর্বশেষ জাগো সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল। নাঈম বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’

মিথিলার সঙ্গে জুটি বাঁধা বিষয়ে নাঈম জানান, আগেই মিথিলার সঙ্গে নাটকে অভিনয় করেছেন। আর সিনেমায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।


নাঈম জানান, ২০০৭ সাল থেকেই তাঁরা খুব কাছের বন্ধু। তখন তাঁরা গান নিয়ে ব্যস্ত ছিলেন। সেই থেকেই বন্ধুত্ব। ‘আমাদের দুজনের রসায়নটা ছিল দারুণ। চেষ্টা করেছি দর্শককে নতুন কিছু দিতে। আমার কোনো চরিত্রের সঙ্গে সিনেমার মাঝি চরিত্রের মিল খুঁজে পাবে না। এ যাবৎ যত কাজ করেছি, তাঁর মধ্যে এবারের আমি শতভাগ আলাদা।’
ঈদুল ফিতরের পরে বড় পর্দায় আসছেন মিথিলা। সিনেমা নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করে তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status