|
নতুন গান নিয়ে এলেন শিল্পী বিশ্বাস
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন গান নিয়ে এলেন শিল্পী বিশ্বাস নতুন এই গানের শিরোনাম ‘বন্ধু আমার প্রাণে না আসিলো’। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ‘অনেকদিন থেকেই গীতিকার তারেক আনন্দের কাছে আমি একটি গান চাচ্ছিলাম। অবশেষে চমৎকার কথার এই গানটি আমাকে দিলেন। খায়রুল ওয়াসী সুন্দর সুর করেছেন। এস ডি সাগর শ্রুতিমধুর সংগীতায়োজন করেছেন। গানটি গেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি।’ শিল্পীর কণ্ঠে ‘কোমরের বিছা করুম’ গানটি দুই মাসে ৭৫ লাখের বেশি শ্রোতা ইউটিউবে শুনেছেন। এছাড়া ‘আমারও তো মন খারাপ হয়’ গানটিও শ্রোতাদের বেশ পছন্দের। সেই তালিকায় নতুন গানটিও নাম লেখাবে বলে প্রত্যাশা গায়িকা শিল্পীর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
