|
মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নিহত রবিবার মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে। এ প্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বিএসএফ জানিয়েছে এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, ২৬শে জানুয়ারী সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে। দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান বলে বিজিবি জানিয়েছে। এদিকে, বিএসএফ বলছে উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে। এ নিয়ে সেখানে বাংলাদেশী কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়। বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন, তখন তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। বিজিবি জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয় এবং জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি বাংলা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
