ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ড. মো. সবুর খানের এনআইএমএস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী গ্রহণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2025, 2:15 PM

ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. বলভীর এস তোমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের কাছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি হস্তান্তর করছেন।

ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. বলভীর এস তোমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের কাছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি হস্তান্তর করছেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয় ২৭ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে ড. মো, সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান সূচক এই ডিগ্রী প্রদান করা হয়। 

সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া এবং ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলভীর এস. তোমার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমন্ডলে উচ্চ শিক্ষার রূপান্তর করার ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিয়ায় উদ্ভাবনে ভূমিকার জন্য ড. মো. সবুর খান এ স্বীকৃতি অর্জন করেন। এ ডিগ্রী ড. সবুর খানের প্রশংসার ও অর্জনের তালিকাকে আরো সম্প্রসারিত করার পাশপাশি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী  নেতা হিসেবে তার খ্যাতি আরও মজবুত করবে। 

ড. মো. সবুর খান ২০২৩-২০২৪ এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলির সমিতির (অটঅচ) সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, এরমধ্যে উল্লেখযোগ্য হল: অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) এর চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপি-এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান।

সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. সবুর খান এই স্বীকৃতির জন্য ঘওগঝ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।"এই স্বীকৃতি শুধুমাত্র একটি ব্যক্তিগত মাইলফলকই নয় বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ," বলে ড. খান মন্তব্য করেন। 

উল্লেখ্য, এনআইএমএস (ঘওগঝ) বিশ্ববিদ্যালয় ভারতের উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত। জয়পুরের রাজস্থানে অবস্থিত এনআইএমএস (ঘওগঝ) ইউনিভার্সিটি বিভিন্ন ধরণের প্রোগ্রাম প্রদান করে এবং সমাজে প্রভাবশালী অবদানকে উৎসাহিত করার জন্য স্বীকৃত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status